ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ও প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি পেশ মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ, এস আর বি’র সহায়তায় গ্রেফতার প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার

ঢাকার সার্ভার সমস্যায় ব্যাংকক ও লিসবনে ভিসা সেবা ব্যাহত

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৭ বার পড়া হয়েছে

কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। এর ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলো থেকে ভিসা ও নো ভিসা সংক্রান্ত সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সময় সোমবার ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক ও লিসবন। ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং ভিসা সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারেন।

সমস্যাটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে বলেও জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ দূতাবাস লিসবন জানিয়েছে ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল থাকায় ভিসা ও নো ভিসা সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

সার্ভারটি দ্রুত সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারিগরি টিম কাজ করছে। কেন্দ্রীয় সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেলে দূতাবাসের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে। সাময়িক এই অসুবিধার জন্য দূতাবাসগুলো দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি সেবা প্রত্যাশীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

ঢাকার সার্ভার সমস্যায় ব্যাংকক ও লিসবনে ভিসা সেবা ব্যাহত

আপডেট সময় : ১১:২৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬