সংবাদ শিরোনাম ::
ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ৫০২ বার পড়া হয়েছে

মাহ্তাব ইসলামঃ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে সৃষ্ট আগুন টানা চার দিনেও নেভানো সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আগুনের উৎসের চারপাশের ২০০ মিটার এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যদিকে, এটি দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন বিশেষজ্ঞরা।





















