-
আব্দুল হালিম, ব্যুরো অফিস রংপুর :
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ইউএনও নাজমুল আলমের বিদায় নবাগত ইউএনও মোঃ পারভেজ এঁর যোগদানে জনমনে স্বস্থি।
মিষ্টি বিতরন। নবাগত ইউএনও মোঃ পারভেজ আজ ৩০ নভেম্বর ২০২৫ রোববার বিকেলে ৪টায় মিঠাপুকুরে যোগদান করেন। এসময় বিদায়ী ইউএনও নাজমুল আলম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হক ইমন, স্থানীয় সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। মিঠাপুকুর বাসী মনে করেন নবাগত ইউএনও উপজেলার সাধারণ মানুষের কল্যানের জন্য কাজ করবেন।













