ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৫৩৪ বার পড়া হয়েছে

স্বেচ্ছায় পদত্যাগ করায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সদস্য পদ শূন্য হবে। তবে এই পদত্যাগের কারণে পরবর্তী কোনো নির্বাচনে তিনি অযোগ্য হবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দল কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার দুটি কারণ রয়েছে। এর একটি হলো স্বেচ্ছায় পদত্যাগ এবং অন্যটি হলো সংসদে সংশ্লিষ্ট দলের বিপক্ষে ভোট দেওয়া।

ফেরদৌসী আহমেদ মিষ্টির ক্ষেত্রে স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি এসেছে বলে জানান তিনি। তার ব্যাখ্যা অনুযায়ী, মিষ্টি পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়ার পর সেটি নির্বাচন কমিশনে পাঠানো হবে। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করবে এবং শূন্য আসন পূরণের জন্য প্রয়োজনীয় নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, মিষ্টির ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান প্রতিপালিত হয়েছে। তবে এই পদত্যাগ ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা তৈরি করবে না।

তিনি বলেন, পরবর্তী সংসদ নির্বাচনে ফেরদৌসী আহমেদ মিষ্টি সরাসরি নির্বাচন করতে চাইলে এবং কোনো রাজনৈতিক দল তাকে মনোনয়ন দিলে তিনি প্রার্থী হতে পারবেন। দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ক্ষেত্রেও বর্তমান পদত্যাগ বাধা হবে না বলে জানান তিনি। অ্যাটর্নি জেনারেলের ব্যাখ্যা অনুযায়ী, মিষ্টির পদত্যাগের প্রভাব বর্তমান সংসদের মেয়াদকালেই সীমাবদ্ধ থাকবে।

এদিকে জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, তার বিষয়টি আলাদা। গাজী নজরুল ইসলাম নিজে পদত্যাগ করেননি। দল তাকে বহিষ্কার করে স্পিকারের কাছে চিঠি দিয়েছে।

একজন সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেই তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয় না বলেও জানান অ্যাটর্নি জেনারেল। ফলে ফেরদৌসী আহমেদ মিষ্টির স্বেচ্ছায় পদত্যাগ এবং দল থেকে বহিষ্কারের মতো পৃথক পরিস্থিতির ক্ষেত্রে সাংবিধানিক বিধানের প্রয়োগও আলাদা বলে স্পষ্ট করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬