ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ও প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি পেশ মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ, এস আর বি’র সহায়তায় গ্রেফতার ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৯ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন তিনি। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান জাতিসংঘে প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন ভিশন তুলে ধরবেন। গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসার পর বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান সে বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের সামনে নিজের পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। তার ভাষণে বিশ্বশান্তি প্রতিষ্ঠা টেকসই সমাধান এবং সংঘাত নিরসনে বাংলাদেশের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া দারিদ্র্য দূরীকরণ স্থানীয় অর্থনীতিতে মানুষের আকাঙ্ক্ষা তৈরি বিভিন্ন নীতিগত উদ্যোগ এবং জলবায়ু নিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নেতৃত্বের বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হবে। তবে কোন কোন দেশের নেতাদের সঙ্গে এসব বৈঠক হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন বহুপক্ষীয় ফোরামে বিশ্বনেতাদের মধ্যে বৈঠক অনেক সময় শেষ মুহূর্তেও নির্ধারিত হয়। তাই প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগতে পারে। সব মিলিয়ে এবারের জাতিসংঘ সফরে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভূমিকা তুলে ধরার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দেবে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১০:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬