ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৫৪১ বার পড়া হয়েছে

সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। রোববার সংসদের কার্যক্রম সংক্ষিপ্ত করে তার স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে তার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এরপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজা।

আরও পড়ুন, 

শোক প্রস্তাবের ওপর আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন স্বনির্মিত মানুষ এবং গণতন্ত্রের প্রতি তার আস্থা ছিল অটুট। তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি এবং শেষ দিন পর্যন্ত দলের প্রতি অনুগত ছিলেন। বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, কঠিন সময়ে  তিনি বহু রাজনৈতিক নেতার পক্ষে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিয়েছেন, যা তার নৈতিক দায়িত্ববোধের পরিচয় বহন করে।

আরও পড়ুন, 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ আইনজীবী জীবনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও নিবেদিতপ্রাণ একজন রাজনীতিক। প্রথা অনুযায়ী তাকে সংসদ ভবন প্রাঙ্গণেই দাফন করা হবে।আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দেশ একজন দক্ষ সংসদ নেতা, প্রাজ্ঞ আইনজীবী ও সাদা মনের মানুষকে হারিয়েছে। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদের শ্রদ্ধা

আপডেট সময় : ১২:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬