ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গৃহীত হয়নি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট, ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১ ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ও প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি পেশ মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ, এস আর বি’র সহায়তায় গ্রেফতার ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ

আশুলিয়ায় যানজট কমাতে চালু হলো দুই সার্ভিস লেন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৭ বার পড়া হয়েছে

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নির্মিত দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় ধউর সেতুর ওপর আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সার্ভিস সেতু দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ প্রকল্পের দেশি-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই সার্ভিস লেন চালুর মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কোনো অংশ জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হলো। এর ফলে উত্তরা থেকে আশুলিয়া এবং আশুলিয়া থেকে উত্তরা অভিমুখী যানবাহনের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত দুটি সার্ভিস সেতুর প্রতিটির দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার। গত আগস্টে সেতু দুটির নির্মাণকাজ শেষ হয়। এরই মধ্যে পিচ ঢালাই ও সড়কের চিহ্ন দেওয়ার কাজও সম্পন্ন করা হয়েছে।

একটি সার্ভিস লেন দিয়ে আশুলিয়া থেকে ঢাকার দিকে এবং অন্যটি দিয়ে ঢাকা থেকে আশুলিয়ার দিকে যানবাহন চলাচল করবে। সংশ্লিষ্টরা জানান, তুরাগ নদের স্বাভাবিক পানিপ্রবাহ ঠিক রাখার পাশাপাশি স্থানীয় যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে পৃথক এসব সার্ভিস লেন নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে নির্মাণকাজের কারণে আশুলিয়া শিল্পাঞ্চলে যানজটে ভোগান্তিতে ছিলেন পোশাকশ্রমিকসহ সাধারণ মানুষ। সার্ভিস লেন দুটি চালু হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

রাজধানীর যানজট কমানো এবং ঢাকা থেকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই নেওয়া হয় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। ২০২২ সালের ১২ নভেম্বর শুরু হয় এর নির্মাণকাজ। প্রকল্পের মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। এর সঙ্গে র‌্যাম্প, ফ্লাইওভার, সেতু, সড়ক ও ড্রেনেজ অবকাঠামোও নির্মাণ করা হচ্ছে।

প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন মহাসড়কের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। পাশাপাশি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযোগের মাধ্যমে আন্তসীমান্ত সড়ক যোগাযোগও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনকে নির্ধারিত হারে টোল দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

আশুলিয়ায় যানজট কমাতে চালু হলো দুই সার্ভিস লেন

আপডেট সময় : ০১:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬