ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট, ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১ ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ও প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি পেশ মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ, এস আর বি’র সহায়তায় গ্রেফতার ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামিপক্ষের আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজন আইনজীবী ২৭ জনের জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। এর আগে রোববার রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম ২৭ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন।

আরও পড়ুন,

পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। সোমবার শুনানিতে তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম আসামিদের জেলহাজতে আটক রাখার আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও ঠিকানা সঠিকভাবে যাচাই এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে তাদের জেলহাজতে রাখা প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৭ জনের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬