কুরিগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া গ্রামে দুই বছরের দুইটি শিশু বাড়ির সংলগ্ন পুকুরের পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। তাদের নাম সাভাব ও আবু তোহা। আজ ১০ই ডিসেম্বর সকাল ১০ টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত সাভাব ও আবু তোহা একই গ্রামের শাহাজাহান মন্ডল ও আবু তালেবের ছেলে বলে জানা গেছে। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভুমি রফিউর রহমান ও রৌমারী থানার এসআই শাহানুর রহমান সহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে যান এবং মৃত্যু দুই শিশুকে দেখে দুঃখ্য প্রকাশ করেন। পরে পরিবারকে শান্তনা দিয়ে লাশ দাফন করার জন্য অনুমতি দিয়ে আসেন তিনি।













