ষ্টাফ রিপোর্টারঃ- রুমানা রহমান
সামসুল হক স্কুল এন্ড কলেজের শিক্ষক রমজান আলী কর্তৃক হনুফা আক্তার নামক এক মহিলার জমি দখলের চেষ্টা।
জানা যায় রাজধানীর ডেমরা এলাকাধীন শান্তিবাগ হাজী বাদশা মিয়া রোড সংলগ্ন হনুফা আক্তার নামের এক মহিলার ক্রয় কৃত সম্পত্তি অবৈধভাবে বাউন্ডারি ওয়াল করে দখল করার চেষ্টা করছে ও জমির মালিক হনুফা আখতার কে ভয়-ভীতি দেখাচ্ছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ভূমিদস্যু রমজান মাস্টার এর সাথে কালাম ও মোহাম্মদ আলী জিন্নাহ সহ ১০-১৫ জন ভূমি দস্যুতার সাথে জড়িত আছে বলে জানা যায়।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ কে অবগত করলে পুলিশ গিয়ে তাদের কাজে বাধা দেয়।













