মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা এলাকার উত্তর সুজাপুর বেসিক এনজিও কার্যালয়ে
প্রান্তিক নারীদের দর্জি প্রশিক্ষণ উদ্বোধন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দর্জি
প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বি করেন, সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল
চন্দ্র সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিসিডিবির এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, ল্যাম্ব
ফুলবাড়ী এনজিও এর ফিল্ড কো-অর্ডিনেটর গীতা কুজুর। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের
সহায়তায় ১০ জন প্রান্তিক দরিদ্র অসহায় নারী ৩ মাসের দর্জি প্রশিক্ষণ পাবেন এবং
প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে শেলাই মেশিন প্রদান করা হবে। আদালীপুর
ইউনিয়নের রাঙ্গামাটি হঠাৎ পাড়া গ্রামের ০৫ জন, এবং বেতদিঘী ইউনিয়নের
ফরিদাবাদ গ্রামের ০৫ জন আদিবাসি নারী সহ সর্বমোট ১০জন নারী প্রশিক্ষনে
অংশগ্রহণ করেন। এসময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল
হোসেন ও সাধারণ সম্পাদক মাইটিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভূট্টো এবং
সাংবাদিক আসাদুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বেসিক সংস্থা
ফুলবাড়ী, দিনাজপুর।













