আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর উদ্যোগে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর চরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
আজ ৪ঠা জানুয়ারি ২০২৬ রোববার বিকেলে শিশু, নারী, পুরুষ সহ সকল বয়সের প্রায় ২ শতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করেন, প্রধান অতিথি গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সভাপতি ইশরাত জাহান বীথি। পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শরীফ আল রাজীব,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদক সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।
শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাইবান্ধা জেলা পুনাকের সভানেত্রী ইশরাত জাহান বীথি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে পুনাক অতিতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে ও থাকবে। শীত বস্ত্র কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকার কথা জানান তিনি।













