আব্দুল হালিম, ব্যুরো অফিস রংপুরঃ
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আজ ১০ই ডিসেম্বর ২০২৫ বুধবার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১ শ ৫০টি পরিবারের মধ্যে দুইটি করে মোট ৩ শ টি ছাগল বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তব্য রাখেন,সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান। মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এনামুল হক,মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল প্রমুখ।
ছাগল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন, এই ধরনের উদ্যোগ শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং নিজেকে আত্মনির্ভরশীল করে তোলার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার।













