আজ ৯ই ডিসেম্বর থেকে জেলায় জেলায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মতবিনিময় সভা/ কনভেনশন শুরু হবে। চলতি ধারার দুর্নীতি-লুণ্ঠনের রাজনীতির বিপরীতে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি’ গড়ে তুলুন।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে আজ ৯ই ডিসেম্বর ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে চলতি ধারার দুর্নীতি-লুণ্ঠনের রাজনীতির বিপরীতে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি’ গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল ১০ই ডিসেম্বর ২০২৫ থেকে ধারাবাহিকভাবে জেলায় জেলায় মতবিনিময় সভা/ কনভেনশন অনুষ্ঠিত হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন তথা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও ’২৪-এর জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের আকাক্সক্ষার বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। শোষিত শ্রমজীবী মধ্যবিত্ত জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠাই যুক্তফ্রন্টের লক্ষ্য।
লুণ্ঠনের বুর্জোয়া রাজনীতি ও ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতির বিপরীতে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের আকাক্সক্ষা ধারনকারী বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, ছাত্র-শ্রমিক, কৃষক-নারী, আদিবাসী-সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রম-কর্ম ও পেশার সংগঠন ও ব্যক্তির অংশগ্রহণে ও মতামতের ভিত্তিতে জনতার সনদ/ ইশতেহার চ‚ড়ান্ত করে তার ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রাম ও নির্বাচনী যুদ্ধ মোকাবিলা করা হবে।
সফরসূচি :-
এক) ১০ই ডিসেম্বর সকাল ১১০টা বগুড়া। যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন : বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, মোশরেফা মিশু, সাব্বির আহমেদ, মোশাররফ হোসেন নান্নু।
দুই) ১১ই ডিসেম্বর সকাল ১০টা বরিশাল। অংশ নেবেন ডা. মুশতাক হোসেন, রাগিব আহসান মুন্না, ডা. হারুন অর রশীদ, ডা. মনীষা চক্রবর্ত্তী।
তিন) ১১ই ডিসেম্বর বিকেল ৩টা খুলনা। অংশ নেবেন ইকবাল কবির জাহিদ, জনার্দ্দন দত্ত নান্টু, এটিএম মহবব্বত আলী, আবিদ হোসেন।
চার) ১১ই ডিসেম্বর বিকেল ৩টা রাজশাহী। অংশ নেবেন রাজেকুজ্জামান রতন, রফিকুজ্জামান লায়েক, মোশাররফ হোসেন নান্নু।
পাঁচ) ১১ই ডিসেম্বর সকাল ১০টা গাইবান্ধা। সাজ্জাদ জহির চন্দন, সাইফুল ইসলাম পল্টু, সাব্বির আহমেদ, আহসানুল আরেফিন তিতু।
ছয়) ১২ই ডিসেম্বর সকাল ১০টা রংপুর। রাজেকুজ্জামান রতন, সাজ্জাদ জহির চন্দন, ডা. মুশতাক হোসেন, নিলুফার ইয়াসমিন শিল্পী।
সাত) ১২ই ডিসেম্বর সকাল ১০টা যশোর। বজলুর রশীদ ফিরোজ, ইকবাল কবির জাহিদ, রফিকুজ্জামান লায়েক, হেমায়েত উল্লাহ হিরু।
আট) ১২ই ডিসেম্বর বিকেল ৩টা চট্টগ্রাম। নাজমুল হক প্রধান, আব্দুল্লা ক্কাফি রতন, আবদুর রাজ্জাক, শফিউদ্দিন কবীর আবিদ।
নয়) ১২ই ডিসেম্বর বিকেল ৩টা কুষ্টিয়া। এস এ রশীদ, এটিএম মহব্বত আলী, নবকুমার কর্মকার, নজরুল ইসলাম।
দশ) ১২ই ডিসেম্বর ….. নোয়াখালী। জুলফিকার আলী, গোলাম মোস্তফা, শফিউদ্দিন কবীর আবিদ, শামীম ইমাম।
এগার) ১৩ই ডিসেম্বর সকাল ১১টা সিলেট। বজলুর রশীদ ফিরোজ, মঞ্জুর আহমেদ মঞ্জু, মাসুদ রানা, সিরাজ আহমেদ, অনিরুদ্ধ দাস অঞ্জন।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বিভাগ ও জেলায় অনুষ্ঠিতব্য মতবিনিময় সভা/ কনভেনশন সফল করতে সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, শ্রম-কর্ম-পেশার সংগঠন ও ব্যক্তির প্রতি আহŸান জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদ-এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।












