উচ্চ আদালতের দেয়া জামিনে মুক্তিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী আজ ১৬ই নভেম্বর ঢাকার শাহবাগ থানায় হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে হাজিরা দিয়েছেন। ৮৬ বছর বয়সী লতিফ সিদ্দিকী এদিন তাহার ছোটভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন। তার আইনজীবী রেজাউল করিম হিরণ আদালতে আবেদন করে বলেন যে, “বয়স ও স্বাস্থ্যগত কারণে হাজিরা আইনজীবীর মাধ্যমে দেওয়ার অনুমতি প্রার্থনা করছি”। আদালতে আবেদনটি গৃহিতহয়েছে। ফলে লতিফ সিদ্দিকীকে আর সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না।













