মাহ্তাব ইসলামঃ
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার সুযোগ নেই। শুক্রবার রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন বিএনপির মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।













