সিলেটের অবহেলিত, অনগ্রসর দলিতদের জীবনমানের উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ফোকাল গ্রুপ আলোচনা সভা করেছে সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সমষ্টি)।
গত মঙ্গলবার ই৬ জানুয়ারি বিকেলে নগরীর মীরবক্সটুলাস্থ জাতীয় দৈনিক দেশবার্তার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্রিস্টিয়ান এইড, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান-এর সহায়তায় এ আলোচনায় সিলেটের সুবিধাবঞ্চিত দলিতদের দারিদ্র, শিক্ষা থেকে পিছিয়ে পড়া, সমাজে অবহেলা ও তাদের জীবনের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়। সমষ্টির সিলেট বিভাগীয় সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদি-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমষ্টির কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান। আলোচনা সভায় বক্তারা দলিত মানুষের মানবাধিকার ও মৌলিক অধিকার নিয়ে গণমাধ্যমে জনসচেতনতা তৈরির জন্য আহ্বান জানান।













