ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যার ঘটনায় মামলা হয়েছে মধুমতি নদির বুকে নৌকা বাইচ জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে একের পর এক সাফল্য অর্জন করছেন ভারতের সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গৃহীত হয়নি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট, ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১ ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ও প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি পেশ মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ, এস আর বি’র সহায়তায় গ্রেফতার ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র

খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যার ঘটনায় মামলা হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৫০১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদাতাঃ

আজ সোমবার ২রা নভেম্বর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে এ ঘটনায় শেখ সিদ্দিক নামে এজাহারভুক্ত একজনকে একজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন তিনি।

এর আগে রোববার রাতে নিহতের ছেলে সৈয়দ নূর আমিন সৌহার্ত্য বাদী হয়ে নগরীর আড়ংঘাটা থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় নগরীর ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেনসহ তার আপন চার ভাইয়ের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

নগরীর বয়রার মোস্তফার মোড়ের আরাফাত হোসেনের দোকান থেকে কিস্তিতে একটি ফ্রিজ কিনেছিলেন সৈয়দ হুমায়ুন কবির। এ বাবদ আরাফাতের কাছে তার ১০ হাজার টাকা বকেয়া ছিল। রোববার সন্ধ্যা ৬টার দিকে পাওনা টাকা নিতে নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে হুমায়ুন কবিরের ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে যান আরাফাত। এ সময় হুমায়ুনের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে আরাফাত ঘটনাস্থল থেকে চলে গিয়ে তার আরও তিন থেকে চার ভাইকে ডেকে নিয়ে আসেন। তারাও পাওনা টাকা নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চলে যান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে শেখ সিদ্দিক নামে একজনকে রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যার ঘটনায় মামলা হয়েছে

আপডেট সময় : ০৬:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬