ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে একের পর এক সাফল্য অর্জন করছেন ভারতের সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গৃহীত হয়নি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট, ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১ ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ও প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি পেশ মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ, এস আর বি’র সহায়তায় গ্রেফতার ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী

জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে একের পর এক সাফল্য অর্জন করছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৫২৬ বার পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দেশের উত্তরাঞ্চলের ও বাংলাদেশের একমাত্র কঠিন শিলা প্রকল্প দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প। বেসরকারি সংস্থা জিটিসি পাথর উত্তোলনে এগিয়ে গেছেন। যার ফলে মধ্যপাড়া পাথর খনিটি অর্থনীতির দিক দিয়ে লাভবান । জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে এক নতুন মাইল ফলক।
দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে মাসিক পাথর উত্তোলনের ইতিপূর্বের একের পর এক সকল রেকর্ড ছাড়িয়ে গত অক্টোবর মাসে দেড় লক্ষ মেট্রিক টনের বেশি রেকর্ড পরিমাণে পাথর উত্তোলন করে বিস্ময়কর এক নতুন মাইল ফলক সৃষ্টি করল খনি পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জার্মানিয়া -ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি।

সূত্রমতে, জিটিসি এর সাথে মধ্যপাড়া পাথর খনির পরিচালনা, উৎপাদন এবং উন্নয়নে দ্বিতীয় দফা চুক্তির পর প্রতি মাসে রেকর্ড পরিমাণে পাথর উত্তোলনের পর গত অক্টোবর মাসে ( ছুটির দিন ব্যতীত ) এক লক্ষ পঞ্চাশ হাজার টনের অধিক সর্বোচ্চ রেকর্ড পরিমাণে পাথর উত্তোলন করেছে জিটিসি । যা দৈনিক উৎপাদন গড়ে প্রায় ৬ হাজার মেট্রিক টন।
উল্লেখ্য, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকারের সঠিক দিক নির্দেশনায় এবং এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ডাঃ জাহিদ হোসেনের সহযোগিতায় সরকারের আত্মসামাজিক উন্নয়নে অবদান রাখতে মধ্যপাড়া পাথর খনি উন্নয়ন, উৎপাদন পরিচালনা কারী বিদেশি প্রতিষ্ঠান জিটিসি’র বিদেশি খনি বিশেষজ্ঞ দল নিয়ে প্রতিমাসে রেকর্ড পরিমাণে পাথর উত্তোলনের ধারা অব্যাহত রেখেছে।
জানা গেছে, গত ২০০৭ সালে মধ্যপাড়া পাথর খনি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হওয়ার পর থেকে দৈনিক ৪/৫ শত মেট্রিক টন। অথচ জিটিসি’র হাত ধরে বর্তমানে মধ্যপাড়া পাথর খনিতে প্রতিমাসে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণে পাথর উত্তোলন করে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। খনি সূত্র জানায়, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলনের মাসিক নতুন নতুন রেকর্ড সৃষ্টির ফলে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বর্তমানে খনির বিভিন্ন স্থানে বিভিন্ন সাইজের প্রায় ১৫ লক্ষ মেট্রিক টনের অধিক পাথর মজুদ রয়েছে। মধ্যপাড়া পাথর খনি উন্নয়ন ও উৎপাদনের রেকর্ড এর ধারা অব্যাহত রাখতে সরকারের এবং খনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি এর মাধ্যমে মধ্যপাড়া পাথর খনি দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি মডেল হিসেবে গণ্য হবে বলে খনি শ্রমিক এবং খনি সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এই পাথর খনিটি তৎকালীন সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিরলস প্রচেষ্টা চালিয়ে বাস্তবায়ন করেন। এরপর উত্তর কোরিয়ার নাম নাম কোম্পানির সাথে খনিটি উৎপাদনে চুক্তি হলেও তারা প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন না করার কারণে খনিটি প্রতি বছর অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এরই মধ্যে জিটিসি দায়িত্বভার নেওয়ার পর মধ্যপাড়া পাথর খনিটি আলোর মুখ দেখছেন। পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অর্থনৈতিকভাবে খনিটি লাভবান হলেও সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করছেন। এ ব্যাপারে খনিটির পাথর বিক্রয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থাগুলিকে সহযোগিতা করলে পাথর বিক্রি বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে একের পর এক সাফল্য অর্জন করছেন

আপডেট সময় : ০৬:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬