সংবাদ শিরোনাম ::
মধুমতি নদির বুকে নৌকা বাইচ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৫০৩ বার পড়া হয়েছে

মাহ্তাব ইসলামঃ
মধুমতী নদীর দুই তীরে অপেক্ষমাণ উৎসাহী লাখো লাখো মানুষ। নদীর দক্ষিণে রুইজানি এলাকা থেকে ছেড়ে আসবে ১২টি সুসজ্জিত বাইচের নৌকা। তিল পরিমাণ ঠাঁই নেই কোথাও। লাখো দর্শক নৌকাবাইচ উপভোগ করতে জড়ো হন। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণিপেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই তীর উপচে পড়ে।
আজ ১লা নভেম্বর বিকেলে মাগুরার মহম্মদপুরে এলাংখালী সেতুসংলগ্ন মধুমতী নদীতে জমজমাট ঐতিহ্যবাহী ‘মধুমতি নৌকাবাইচ’ প্রতিযোগিতা ঘিরে এমন দৃশ্য দেখা গেছে।
অপেক্ষার প্রহর শেষে ঘড়ির কাঁটা তখন প্রায় সাড়ে ৩টার সময় চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচাররা হেলেদুলে বইঠা টেনে ছুটে আসেন দুরন্ত গতিতে। এ সময় মধুমতী নদীতে বৈঠার ছন্দ উপস্থিত লাখো লাখো দর্শককে উল্লসিত করে। খুলনাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ১২টি সুসজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।











