সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা পুলিশ।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, রবিবার ২রা নভেম্বর ২০২৫ সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ০৫টা থেকে ৫.৩০ ঘটিকায় রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান পরিচালনা করে নিন্মে উল্লিখিত শিশুদেরকে উদ্ধার করে।
উদ্ধারকৃত শিশুরা হলো-১। আব্দুল হাকিম (১২) ২। তানিম আহাম্মেদ (১২) ৩। তামিম (১২) ও ৪। সুহিন মিয়া (১৩)।
জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল।
উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।













