মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
No Result
View All Result
  • Login
  • Register
SUS News Agency
Advertisement
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ / ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ / সকাল ৮:৪৮
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
SUS News Agency
No Result
View All Result
Home জাতীয়

রিক্সায় বাদাম বিক্রি করে চলছে আসাদুলের সংসার

Abdur Rajjak by Abdur Rajjak
ফেব্রুয়ারি ৫, ২০২৬
in জাতীয়, হোম
0
রিক্সায় বাদাম বিক্রি করে চলছে  আসাদুলের সংসার
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির দাদপুর গ্রামের পা-
বিহীন আসাদুলের সংসার চলছে রিক্সায় বাদাম বিক্রি করে। দিনাজপুরের
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের কাঁচা-মাটির
রাজা ধরে এগোলেই চোখে পড়ে এক ব্যতিক্রমী মানুষ। রিক্সার ওপর সারি
করে সাজানো বাদাম, বুট আর চিপস। রিক্সার আসনে বসে থাকা
মানুষটির বয়স মাত্র ৩৮ বছর। নাম আসাদুল। তাঁর দুই পা নেই। কিন্তু
এই অক্ষমতাই তাঁর জীবনের শেষ কথা হয়ে দাঁড়ায়নি। বরং এই রিক্সাই
তাঁর জীবনযুদ্ধের প্রধান অস্ত্র। আসাদুল দাদপুর গ্রামের মৃত্যু আব্দুস
ছামাদের পুত্র।
আসাদুলের সংসারে রয়েছেন স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা। পাঁচজনের
এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি নিজেই। বিশেষ ভাবে
তৈরি রিক্সার প্যাডেল ঠেলেন হাত দিয়ে। আর এই হাতে ঠেলা রিক্সায়
প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম থেকে বাজার, বাজার থেকে
মহল্লা-ঘুরে ঘুরে বাদাম, বুট, চিপস বিক্রি করেন। আয় খুব বেশি
নয়, তবু সেই অল্প আয়ের মধ্যেই তিনি চালান সংসারের খরচ, সন্তানের
পড়াশোনা আর মায়ের চিকিৎসা ছাড়াও নিজেকে চলতে হয়।
রিক্সায় বসেই তিনি সব কাজ করেন। পণ্য সাজানো, ক্রেতার হাতে তুলে
দেওয়া, দরদাম-সবকিছুই করেন হাত আর শরীরের কৌশলে। পথচলার কষ্ট,
মানুষের দৃষ্টি, কখনো অবহেলা-সবই সয়ে নিতে হয় তাঁকে। তবু
মুখে কখনো অভিযোগ নেই। বরং নিজের শ্রমে বেঁচে থাকার এক
দৃঢ় প্রত্যয়ই ফুটে ওঠে তাঁর চোখেমুখে।
নিজের জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়ের কথা বলতে গিয়ে
আসাদুল কিছুক্ষণ নীরব হয়ে যান। তারপর ধীর কণ্ঠে জানান, প্রায় ১৫
থেকে ১৬ বছর আগে ফুলবাড়ী রেলস্টেশনে চলন্ত ট্রেনে বাদাম বিক্রি
করতেন তিনি। একদিন অসাবধানতায় চলন্ত ট্রেনের নিচে পড়ে যান।
মুহূর্তের মধ্যেই বদলে যায় পুরো জীবন। সেই ভয়াবহ দুর্ঘটনায়
শরীরের অত্যাবশ্যকীয় অঙ্গ দুটি পা চিরতরে হারান তিনি।

দুর্ঘটনার পর দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হয়েছে তাঁকে। শারীরিক
যন্ত্রণা তো ছিলই, তার চেয়েও বড় ছিল মানসিক কষ্ট। ভবিষ্যৎ নিয়ে
অনিশ্চয়তা, সংসারের দায়-সব মিলিয়ে একসময় মনে হয়েছিল
জীবন বুঝি এখানেই থেমে গেল। কিন্তু পরিবারের মুখের দিকে
তাকিয়ে তিনি সিদ্ধান্ত নেন, ভেঙ্গে পড়লে চলবে না।
সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় নতুন সংগ্রাম। ভিক্ষার পথ বেছে না
নিয়ে তিনি বেছে নেন পরিশ্রমের পথ। ধীরে ধীরে রিজয় করে পণ্য
বিক্রির কাজ শুরু করেন। শুরুটা ছিল কঠিন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে
অভ্যাস আর আত্মবিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে।
স্থানীয় লোকজন বলেন, আসাদুল শুধু একজন প্রতিবন্ধী মানুষ নন,
তিনি একজন সংগ্রামী যোদ্ধা। অনেক সুস্থ মানুষ যেখানে কাজ
করতে অনীহা প্রকাশ করেন, সেখানে দুই পা না থাকা সত্ত্বেও তিনি
প্রতিদিন রাস্তায় বেরিয়ে পড়েন জীবিকার তাগিদে। তাঁর
জীবনকাহিনি নতুন প্রজন্মের জন্য বড় এক শিক্ষা।
আসাদুলের স্বপ্ন খুব বড় নয়। তিনি চান, সন্তানরা যেন লেখাপড়া
শিখে ভালো মানুষ হয়। চান, বৃদ্ধ মা যেন ঠিকমতো চিকিৎসা পায়।
আর চান-সমাজ যেন অক্ষম মানুষদের করুণা নয়, সম্মানের চোখে দেখে।
তিনি বলেন, সরকারি সহায়তা বলতে নাম মাত্র প্রতিবন্ধি ভাতা পান।
তাও তিন মাস পর পর। তাই তাকে এভাবে সংসারের ঘানি টানতে হচ্ছে।
তিনি বলেন হাতে ঠেলা এই রিক্সার বদল যদি একটা ব্যাটারি চালিত রিক্সা
হতো তাহলে অনেক ভাল হতো।
দুই পা না থাকলেও আসাদুলের জীবন থেমে নেই। প্রতিদিন রিক্সার চাকা
ঘোরার সঙ্গে সঙ্গে ঘুরছে তাঁর জীবনের সংগ্রামও। সীমাহীন কষ্ট আর
প্রতিকূলতার মাঝেও তিনি প্রমাণ করে চলেছেন-মানুষের অদম্য
ইচ্ছাশক্তি থাকলে কোনো দুর্ঘটনাই জীবনকে সম্পূর্ণ থামিয়ে
দিতে পারে না।
শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম মাস্টার এর সাথে কথা
বললে তিনি জানান, আসাদুলের বিষয়টি আমার জানা ছিল না। তবে
এখন জানলাম তার জন্য আমি সবরকম সহযোগীতা করব। এমন
ব্যক্তিদেরকেই তো সহযোগীতা করতে এগিয়ে আসা উচিৎ।

Abdur Rajjak

Abdur Rajjak

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
রংপুরে পুলিশের সহায়তায় গরু চুরি বন্ধ হয়েছে

রংপুরে পুলিশের সহায়তায় গরু চুরি বন্ধ হয়েছে

নভেম্বর ২৪, ২০২৫
ঢাকা প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৪, ২০২৬
ডিআইজি ও এসপির মিঠাপুকুর থানা পরিদর্শন

ডিআইজি ও এসপির মিঠাপুকুর থানা পরিদর্শন

জানুয়ারি ১৪, ২০২৬
বাংলাদেশ তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর মৃত্য

বাংলাদেশ তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর মৃত্য

নভেম্বর ২৯, ২০২৫

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
খয়েরবাড়ী যমুনা নদীর উপর ব্রীজ নির্মাণ হলেও, ২৫ বছরে হলে এখন পর্যন্ত রাস্তা নির্মাণ হয়নি

খয়েরবাড়ী যমুনা নদীর উপর ব্রীজ নির্মাণ হলেও, ২৫ বছরে হলে এখন পর্যন্ত রাস্তা নির্মাণ হয়নি

এপ্রিল ২০, ২০২৬
মিঠাপুকুরে ৮ম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা নেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জনতার

মিঠাপুকুরে ৮ম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা নেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জনতার

এপ্রিল ২০, ২০২৬
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

এপ্রিল ১৯, ২০২৬
রংপুরে বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রংপুরে বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

Recent News

Somoyer Unnon Songbad News Agency.

12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • কৃষি
  • খেলাধুলা
  • জাতীয়
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • মফস্বল সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • সকল সংবাদ
  • সম্পাদকীয়
  • হোম

সর্বশেষ সংবাদ

খয়েরবাড়ী যমুনা নদীর উপর ব্রীজ নির্মাণ হলেও, ২৫ বছরে হলে এখন পর্যন্ত রাস্তা নির্মাণ হয়নি

খয়েরবাড়ী যমুনা নদীর উপর ব্রীজ নির্মাণ হলেও, ২৫ বছরে হলে এখন পর্যন্ত রাস্তা নির্মাণ হয়নি

এপ্রিল ২০, ২০২৬
মিঠাপুকুরে ৮ম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা নেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জনতার

মিঠাপুকুরে ৮ম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা নেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জনতার

এপ্রিল ২০, ২০২৬

© 2024 SUS News Agency - Somoyer Unnon Songbad News Agency by IT Farm Bangladesh.

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2024 SUS News Agency - Somoyer Unnon Songbad News Agency by IT Farm Bangladesh.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist