আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
রংপুরের হাড়িভাঙ্গা আমের উদ্ভোবক ও সম্প্রসারক আলহাজ্ব আব্দুস সালাম সরকার(৯০)। আজ সকাল ১১টায় উপজেলার আখিরাহাট বারঘরিয়া গ্রামে নিজ বাসভবনে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে আম ও লটকন বাগানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি বার্ধক্য জনিত কারনে ১৮ই জানুয়ারি ২০২৬ রোববার বিকেল ৩টায় মৃতবরণ করেন।
(ইন্না লিল্লাহি-রাজিউন)।
জানাজায় রংপুর ৫ (মিঠাপুকুর) আসনের লাঙ্গল প্রতিক এর এমপি প্রার্থী আলহাজ্ব এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর বিভিন্ন পেশাজীবি, সরকারী কর্মকর্তা সহ সাধারণ মানুষ অংশগ্রহন করেন।
তিনি মৃত্যুকালে ২ ছেলে ২ মেয়ে, নাতী নাতনী সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রূপসী গ্রাম উন্নয়ন সংস্থা (রূগ্রাউস)এর আজীবন দাতা সদস্য ছিলেন।
মৃত আব্দুস সালাম সরকারের মৃত্যুতে যারা শোক পাঠিয়েছেন তারা হলেন, মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, রূগ্রাউস আজীবন দাতা প্রফেসর ড.আকমল হোসেন, রূগ্রাউস আজীবন দাতা ও রচিম হাসপাতালের সহযোগী অধ্যাপক জহুরুল হক, রূগ্রাউস আজীবন দাতা ও রাজউক পরিচালক হামিদুল ইসলাম, রূগ্রাউস আজীবন দাতা ও লিলি কেমিক্যাল কোম্পানী ঢাকা এর স্বত্ত্বাধিকারী এ কে এম সেলিম,রূগ্রাউস আজীবন দাতা ও ঢাকা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কাজী ফরিদ আহমেদ, রূগ্রাউস আজীবন দাতা ও মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, রূগ্রাউস সভাপতি ডাঃ আইয়ুব আলী, সহ সভাপতি প্রভাষক আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম। এ দিকে আলোর পথিক ফাউন্ডেশন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ভাইচ চেয়ারম্যান আশিকুর রহমান ও নির্বাহী পরিচালক মাজেদ আলী শোক বার্তা পাঠিয়েছেন। তাঁরা আল্লাহর দরবারে মৃতের বেহেস্থবাসীর জন্য প্রার্থনা করেন।













