আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলার জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে আজ ১লা জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকালে শিশুদের মাঝে বই বিতরণ করেন মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ। এ সময় উপজেরা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায়, এটিইও শাহনাজ পারভীন,
বিদ্যালয় প্রধান শিক্ষক আহসান হাবিব, ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানাগেছে, শিশু শ্রেনীতে ২৬ জনের মধ্যে ২৫ জন, ১ম শ্রেনীতে ৪২ জনের মধ্যে ৩৮ জন, ২য় শ্রেনীতে ৮০ জনের মধ্যে ৭৫ জন, ৩য় শ্রেনীতে ৬৩ জনের মধ্যে ৫৮ জন, ৪র্থ শ্রেনীতে ৫৯ জনের মধ্যে ৫৬ জন ও ৫ম শ্রেনীতে ৮৮ জনের মধ্যে ৮০ জন। মোট ৩৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩২ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায়। যা শতকরা ৯৩ ভাগ। উক্ত বিদ্যালয়ে শিক্ষকের পদ ১৫ টি। কর্মরত শিক্ষক ১৩ জন। উপস্থিত শিক্ষক ১৩ জন, শন্য রয়েছে ২ জন শিক্ষক। বিদ্যালয়টি ১৯০৮ সালে স্থাপিত হয়। যার জমির পরিমান ৯৯ শতাংশ। বিদ্যালয় নম্বর ৯৬।













