আব্দুল হালিম, ব্যুরো অফিস রংপুরঃ
জামায়াত নেতা ডাঃ মুখলেসুর রহমান (১০২) বার্ধক্য জনিত কারণে আজ ৮ই ডিসেম্বর সোমবার ভোরে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন। ইন্ন লিল্লাহে —- রাজেউন।
মরহুমের নামাজে জানাজা তার নিজ বাসভবনে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হইবে। তিনি ২বার হজ্ব করেছেন বলে তাঁর ২য় পুত্র জামায়াত ১৮ নং সাংগঠনিক ইউনিয়ন সভাপতি ডাঃ শাহনুর রহমান শাহীন জানিয়েছেন। মরহুমের ৪ছেলে ২ মেয়ে নাতী নাতনী আত্মীয় সজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একজন সেবক হিসেবে মানুষের সেবা করেছেন বলে এলাকাবাসী জানান। মরহুমের আতমার মাগফেরাত কামনা করে শোক পাঠিয়েছেন, বাংলাদেশ জামায়াতী ইসলামী রংপুর জেলা শাখার আমীর ও জামায়াত মনোনিত রংপুর ৫ (মিঠাপুকুর) আসনের এমপি প্রার্থী সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, জেলা জামায়াত সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, মিঠাপুকুর জামায়াত আমীর আসাদুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবী প্রতিষ্টান রূপসী গ্রাম উন্নয়ন সংস্থা (রূগ্রাউস) সভাপতি ডাঃ মোঃ আইয়ুব আলী, সহ সভাপতি প্রভাষক আতিয়ার রহমান ও সাধারন সম্পাদক সাস নিউজ এজেন্সীর রংপুর বিভাগের সহ সম্পাদক এ প্রতিবেদক আব্দুল হালিম।













