আব্দুল হালিম, ব্যুরো অফিস, রংপুরঃ
যুবদল ও অঙ্গসংগঠনের সদস্য নিয়ে মতবিনিময় সভা আজ ১৭ই ডিসেম্বর ২০২৫ বুধবার সন্ধায় রূপসী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খোড়াগাছ ইউনিয়ন ধানের শীষ প্রতিক এর নির্বাচনী কমিটির সমন্ময়ক এম এ জামান নিক্সসন। প্রধান বক্তা ছিলেন, খোড়াগাছ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম।
খোড়াগাছ ইউনিয়ন যুবদল আহবায়ক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল হালিম, যুগ্ম আহবায়ক শাখায়াত হোসেন, কোষাধ্যক্ষ ডাঃ সাইফুল ইসলাম প্রমুখ।













