মোছাঃ মাফিয়া বেগম নামের ৬৫ বছররে এক নারী পাওয়া গেছে। শনিবার ২৪ই জানুয়ারি ২০২৬ সূত্রাপুর থানাধীন আল-আমিন কমিউনিটি সেন্টারের সামনে হতে জনৈক রুবিনা (২৫) ভিকটিম মোছাঃ মাফিয়া বেগমেকে অভিভাবকহীন অবস্থায় পেয়ে সূত্রাপুর থানায় নিয়ে আসে।
পরর্বতীতে, সূত্রাপুর থানা পুলিশ ওই নারীকে ডিএমপির উইমেন সার্পোট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত নারী তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সার্পোট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ১০৮২, তারিখ: ২৪/০১/২০২৬।
কোনো সহৃদয় ব্যক্তি যদি মোছাঃ মাফিয়া বেগমের পরবিাররে সন্ধান বা তথ্য জেনে থাকলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থতি ডিএমপির ভিকটিম সার্পোট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে













