আব্দুল হালিম, ব্যুরো প্রধান রংপুরঃ
অদ্য ১৩ই মে ২০২৬ বুধবার সকাল ১১ টায় মিঠাপুকুর ইউএনও হলঘরে রংপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং জেলা তথ্য অফিস, রংপুর কর্তৃক সম্পাদিত কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: পারভেজ। অনুষ্ঠানটিতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস এর সহকারি পরিচালক,
মোঃ আলমগীর কবির। বক্তব্য রাখেন, সংবাদ সংস্থা সাসনিউজ এজেন্সীর সহ সম্পাদক ও মফস্বল সাংবাদিক ইউনিয়ন রংপুর বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম, প্রদীপ কুমার,রাকিবুল ইসলাম, হাবিবুর রহমান সোনা প্রমুখ।













