বুধবার ১৮ই ফেব্রুয়ারি দুপুরে নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধারা জীবন দিয়েছেন তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করব।
নতুন আইনমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণ অনেক আনন্দের। পাশাপাশি নিজের মধ্যে দায়িত্ববোধ কাজ করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা এই মন্ত্রণালয়কে দেখতে চাই।













