রংপুরে ভেজাল গুর উতপাদক রওশনআরা কে ৩ লক্ষ টাকা জরিমান ও সাদেকুল বারীকে ৩০দিনের কারাদন্ড।
আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট পশ্চিম গেনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি কারখানায় অভিযান চালালে ভেজাল গুড় উৎপাদন করা অবস্থায় পাওয়া যায়। একটি কারখানার মালিক সাদেকুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৩০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর কারখানার মালিক রওশনারাকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর আওতায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ভেজাল গুড় উৎপাদন এর সামগ্রী ও ভেজাল গুড় বিনষ্ট করা হয়।

নকল গুড় /ভেজাল গুড় তৈরী হয়, চুন, ময়দা, কাপড়ের রং, ফিটকারি নালী গুড় দিয়ে। মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ এঁর নির্দেশে কারাদন্ড ও জরিমান করেন নির্বাহী ম্যাজিট্রেড ও সহকারী কমিশনার আশিক জামান।













