আব্দুল হালিম, ব্যুরো প্রধান,রংপুরঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ ২রা জানুয়ারি ২০২৬ শুক্রবার মাদারগঞ্জ ১০শয্যা বিশিষ্ট হাসপাতাল সংলগ্ন নতুন জামে মসজিদের শুভ উদ্বোধন, জুম্মার নামাজের পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও রংপুর ৬ (পীরগন্জ) আসনের ধানের শীষ মনোনিত এমপি প্রার্থী সাইফুল ইসলাম।
এদিকে রংপুর ৫
(মিঠাপুকুর)আসনের ধানের শীষ মনোনিত এমপি প্রার্থী সহকারী গোলাম রব্বানীর আয়োজনে খোড়াগাছ, রানীপুকুর, পায়রাবন্দ, ভাংনী, বালারহাট, কাফ্রিখাল, লতিবপুর,চেংমারী,ময়েনপুর,বালুয়ামাসিমপুর, বড়বালা, মিলনপুর, গোপালপুর, দূর্গাপুর, বড়হযরতপুর, মির্জাপুর ও ইমাদপুর ইউনিয়নে সকল মসজিদে গণতন্ত্র পুণ:রুদ্ধারের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।













