প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক কমানোর পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিটিআরসি ভবনে ভয়াবহভাবে হামলা চালানো হয়েছে।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘যারা এর সঙ্গে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনা হবে।’ একই সঙ্গে আন্দোলনের অজুহাতে দোকানপাট বন্ধ করে দেওয়ার প্রচেষ্টারও তীব্র নিন্দা জানান তিনি।













