মাহতাব ইসলামঃ
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আজ ৩০শে ডিসেম্বর ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বিএনপি’র চেয়াপরপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএরপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তরেক রহমানসহ তাঁর পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ’৮০ দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে তথা ’৯০ ও ’২৪ এর গণ অভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীন ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদ-এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।













