শোকবার্তা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর ইন্তেকালে
সাস নিউজ এজেন্সির গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
নিশ্চিয়ই আমরা আল্লাহ্র নিকট থেকে এসেছি এবং নিশ্চয়ই তাঁরই নিকট প্রত্যাবর্তন করবো।

তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা হিসেবে দীর্ঘদিন জাতির নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবককে হারাল।
সাস নিউজ এজেন্সি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন।













