মাহতাব ইসলামঃ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ গত ২রা জানুয়ারি ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতনের মা রোকেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্য এবং অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য তিনি সন্ধ্যা ৬টারদিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে অচেতন হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিশ্চয়ই আমরা আল্লাহ্র নিকট থেকে এসেছি এবং নিশ্চয়ই তাঁরই নিকট প্রত্যাবর্তন করবো।













