মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকা হতে
বিদেশী ০২টি ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ
মাদক উদ্ধার করেন। এ বিষয়ে ফুলবাড়ীর ব্যাটালিয় (২৯ বিজিবি)
অধিনায়ক বিএ-৫৮২৩ লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার,
পিএসসি গত বুধবার দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিং করেন। প্রেস
ব্রিফিং এ তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ত্রয়োদশ জাতীয়
নির্বাচনের প্রাক্কালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুলবাড়ী
ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার ০৬টি
উপজেলা এবং সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত
চেকপোষ্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯
বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালানের
সাথে কিছু সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত অতিক্রম করে
নির্দিষ্ট এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে।
এর পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর একটি
চৌকস টহল দল গত ২/৩ সপ্তাহ যাবৎ সীমান্তে অস্ত্র চোরাকারবারীদের
গ্রেফতারের উদ্দেশ্যে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ০৩রা
ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর
একটি টহল দল মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোতয়ালী
থানাধীন শংকরপুর ইউনিয়নের অন্তর্গত গিলাবাড়ী নামক স্থানে ওত
পেতে থাকে এবং গতকাল ০৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক
০৩.২৫ ঘটিকায় সীমান্ত পিলার ৩০৮/১৯-এস হতে আনুমানিক ২০০
গজ বাংলাদেশের অভ্যন্তরে উক্ত স্থানে (গিলাবাড়ী নামক) চোরাচালানীগণ
দৃশ্যমান হলে টহল দল ঘেরাও এর উদ্দেশ্যে তাদের দিকে অগ্রসর হয়। এ সময়
তারা বিজিব্#ি৩৯;র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট রক্ষিত ০৬টি
মালামাল ভর্তি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল বস্তাগুলো খুলে তার ভিতরে রক্ষিত ০২টি বিদেশী ওয়ান
শুটার গান, ০৪ রাউন্ড গুলি জব্দ করে। এছাড়াও উক্ত বস্তাগুলো থেকে ১০০
বোতল ফেন্সিগ্রীফ, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল
বিদেশী মদ এবং ২৭ বোতল আমলকুল উদ্ধার করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকার
পাশাপশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যে কোন অপ্রীতিকর
পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা কঠোর হস্তে
নিয়ন্ত্রণ করার পাশাপাশি সীমান্তকেও শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখার
জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত
থাকবে।
উক্ত সময়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক বিএ-
৫৮২৩ লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, উপ অধিনায়ক
বিএ-৬১৪২ মেজর মোঃ আমিনুর রহমান, জি+ এবং বিজিডিও- ৩২৫
সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস উপস্থিত
ছিলেন। এছাড়ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।













