রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসীকে হত্যাচেষ্টার ঘটনায় আটক অভিযুক্ত লিমন মিয়া পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কীভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, এর ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
কমিশনার তার লিখিত ব্যাখায় বলেন যে, আসামি লিমন মিয়াকে রামেক হাসপাতালে আটকের পর সেখানে অনেক মানুষের ভিড় ছিল। সেই সুযোগে লিমন মিয়া ক্যামেরার সামনে কথা বলেছে। ওই সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ইতোমধ্যে দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আইনজীবীর মাধ্যমে আদালতকে জানায় আর এমপি কমিশনার। আদালত এ বিষয়ে পরে রায় জানাবেন বলে জানাগেছে।













