টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপির প্রার্থী বদলের দাবি তুলেছেন দলের অনেক নেতাকর্মীরা। মনোনয়ন পরিবর্তন না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে অংশ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন অনেক নেতা।
দুটি আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী এবং তাঁর বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দিপনার সাথেই প্রচার প্রচারনা চালানো লক্ষ করা যাচ্ছে। তাঁরা আগামী নির্বাচনে অংশ নিলে এবং দলীয় অসন্তোষ না মেটানো গেলে আসন দুটিতে বিএনপিকে চাপে পড়তে হতে পারে বলে মনে করছেন অনেক বিএন পি নেতা কর্মী।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের মতে, কয়েকটি আসনে মনোনয়ন বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে কিছু কর্মসূচি পালন করছে কিন্তু তা ঠিক হয়ে যাবে।













