আজ রোববার ২৮শে ডিসেম্বর প্রথম আলো ও ডেইলি স্টার গণমাধ্যম দুটির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখেন তিনি এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, পক্ষে-বিপক্ষে মতভেদ থাকবে— এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সহিংসতা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।
তিনি আরও বলেন, গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত। মিডিয়ার ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না। মিডিয়া হচ্ছে সরকারের চোখ। সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।













