মাহতাব ইসলামঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সম্প্রতি বাড়ি ভাড়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে, সংবাদ সম্মেলনে এ নির্দেশনা জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তবে,গত ডিসেম্বর মাস থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধের জন্য সরকারি প্রজ্ঞাপন জারির এবং একেরপর এক মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ।মানববন্ধনে বক্তারা বাড়িভাড়ার অসুবিধা তুলে ধরেন বলেন,প্রতি বছর শেষ হলেই ঢাকা শহরসহ সারা দেশের বাড়ির মালিকরা বিভিন্ন অজুহাতে বাড়িভাড়া বৃদ্ধি করে। দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থায় বেশিরভাগ মানুষের আয়ের উৎস সীমিত হয়ে আসছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি- তা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাড়িভাড়া নিয়ে একটি নির্দেশনা প্রকাশ করে,বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১–এর আলোকে এ নির্দেশিকা প্রণয়ন করা হয়।
বাড়ির মালিক ও ভাড়াটে—দুই পক্ষকেই এ নির্দেশিকার বিষয়বস্তু মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। বাড়ি ভাড়া দেওয়া কিংবা নেওয়া সংক্রান্ত যেকোনো সমস্যা দুই পক্ষই ঢাকা উত্তর সিটির প্রতিটি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সমাধানের জন্য জানাতে পারবেন।
নির্দেশিকা প্রকাশের আগে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা মহানগরে বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষের বসবাস হলেও ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট বাড়ির সংখ্যা ২০ থেকে ২৫ লাখের বেশি নয়। ফলে শহরের একটি বড় অংশই ভাড়াটে। গ্রাম থেকে শহরমুখী অভিবাসন, ব্যক্তিগত অভিবাসন এবং প্রশাসনিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ঢাকাকেন্দ্রিক হওয়ায় নগরীর ওপর চাপ বাড়ছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়ছে আবাসন খাতে।
তবে বাড়িভাড়া নিয়ে নতুন নির্দেশনা প্রকাশ করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান,ভাড়াটিয়া পরিষদের যুগ্ন সম্পাদক ফয়সাল ইবনে কবির সম্পদ।তিনি বলেন আমরা দীর্ঘ দিন যাবৎ বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধের দাবী জানিয়ে আসছি। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি।
ভাড়াটিয়া পরিষদের সভাপতি জান্নাত ফাতেমা এবং কার্যকরী সভাপতি মো. মোস্তফার, সংগঠনের সহ-সভাপতি মো. নূর মোর্শেদ, সাধারণ সম্পাদক মো. কিরন মৃধা, কেন্দ্রীয় নেতা জামাল সিকদার, মাকসুদুর রহমান শামীম আহমেদ, আক্কাস আলী, সম্পদ, তুহিন চৌধুরী সহ যারা বাড়িভাড়া বৃদ্ধি বন্ধের জন্য মানববন্ধন করেছে সবার প্রতি কৃতজ্ঞতা এবং ডিএনসিসির প্রশাসক মো: এজাজকে ধন্যবাদ জানান তিনি।













