আব্দুল হালিম, ব্যুরো অফিস, রংপুরঃ
দিনাজপুর- ৬ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর লুৎফুর রহমান চৌধুরী (৮৫) আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ ২২ই ডিসেম্বর ২০২৫ সােমবার সকাল ৮ টায় দিনাজপুর নিজ বাসভবনে বার্ধ্যক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলার সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামের চৌধুরী পরিবারের সন্তান কাজী আবু জাফর লুৎফুর রহমান চৌধুরী এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
কাজী আবু জাফর মো.লুৎফুর রহমান চৌধুরী দিনাজপুর -৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর) ১৯৮৬ সালে সালের নির্বাচনে ন্যাপ থেকে কুঁড়ে ঘর প্রতিক নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দিনাজপুর বার কাউন্সিলে ১ম ও দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামে নিজ বাসভবনে বিকাল ৩ টায় ২য় জানাজার শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হবে।













