বংশাল প্রতিনিধি হানিফ চোধুরীঃ শুক্রবার ২১শে নভেম্বর সকালে ভুমি কম্পের সময় সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি তাঁর মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন বংশালের কসাইটুলিতে। নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়েই ঘটে যায় সেই ভয়ানক মুহূর্ত। সকাল ১০টা ৩৭ মিনিটে হঠাৎ শুরু হয় তীব্র ভূমিকম্প। শক্তিশালী ঝাঁকুনিতে পাশের ভবনের রেলিং ভেঙ্গে পড়ে থাকে রাফি ও তাঁর মায়ের ওপর।
আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাফিকে মৃত ঘোষণা করেন। রাফির মাথা ও মুখমণ্ডল ভয়াবহভাবে থেঁতলে গিয়েছিল।
রাফির মা এখনও চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানায়, তিনি এখনও জানেন না তার ছেলে আর বেঁচে নেই। বারবার ছেলের খোঁজ নিচ্ছেন কিন্তু পরিবার তার কাছে সেই নির্মম সত্যটি প্রকাশ করতে পারছে না এখনও।













