সংবাদ বিজ্ঞপ্তি/ ২২শে জানুয়ারি ২০২৬
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আগামীকাল সংবাদ সম্মেলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আগামীকাল ২৩শে জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১০:৩০টায় ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুক্তফ্রন্ট ভুক্ত শরীক দলসমূহের ঢাকার সকল প্রার্থী ও নেতাকর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী ও গণতন্ত্রকামী জনগণকে আগামীকালের সংবাদ সম্মেলনে যথাসময়ে উপস্থিত হয়ে সফল করার জন্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
বার্তা প্রেরক
রাজেকুজ্জামান রতন
সহসাধারণ সম্পাদক, বাসদ কেন্দ্রীয় কমিটি
০১৭২৬৫০০৭২১












