মাহতাব ইসলামঃ
গত কাল ৩রা জানুয়ারি ’২৬ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘ সনদ ও কোন আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে আজ সকালে ভেনেজুয়েলায় নির্মম আক্রমণ পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করা হয়েছে। অপহরণ করা হয়েছে দেশটির প্রেসডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী আক্রমণের দস্যুবৃত্তির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ আরও বলেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করার হীন উদ্দেশ্য থেকেই এই আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের মাধ্যমে তারা মাদুরো সরকারকে উচ্ছেদ করে মার্কিন অনুগত পুতুল সরকার ক্ষমতায় বসিয়ে ভেনেজুয়েলার তেল ও জ্বালানি সম্পদকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করতে চায়।
নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলা বন্ধ করা এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদ-এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
কর্মসূচিঃ
৪ঠা জানুয়ারি ২০২৬ বিকাল ৪টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ ও মাদুরো এবং তাঁর স্ত্রীকে অপহরণের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।













