Thursday, July 30, 2026
No Result
View All Result
  • Login
  • Register
SUS News Agency
Advertisement
/ /
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
SUS News Agency
No Result
View All Result
Home হোম

কর্মজীবি নারীদের প্রতি জামায়াত আমিরের চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Abdur Rajjak by Abdur Rajjak
February 7, 2026
in হোম
0
কর্মজীবি নারীদের প্রতি জামায়াত আমিরের  চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাহ্‌তাব ইসলামঃ

জামায়াতে ইসলাম আমিরের চরম অবমাননাকর, কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট এর উদ্যোগে আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় প্রেসক্লাব এর সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা লাকী আক্তার, বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শবনম হাফিজ, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা আমিরুন নুজহাত মনীষা। সমাবেশে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট এর অন্যতম নেতা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার । সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা মহানগর কমিটির সদস্য রুখশানা আফরোজ আশা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অভ্যুত্থানের পর থেকেই নারীদের পোশাক, কাজসহ নানাবিষয়ে বিদ্বেষমূলক বক্তব্য পরিলক্ষিত হয়েছে। বিগত কিছুদিন ধরেই জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকেও  নারীদের প্রতি অবমাননাকর, অশ্লীল নারীবিদ্বেষী বক্তব্য শোনা যাচ্ছিল। সম্প্রতি আল জাজিরায় দেয়া জামায়াতে আমীরের সাক্ষাৎকারে নারী দলের প্রধান হতে পারবেন না এবং সর্বশেষে তাঁর এক্স হ্যান্ডেলে করা পোস্ট যেখানে কর্মজীবি নারীদের পতিতাবৃত্তির আরেক রূপ বলে অভিহিত করার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে তাদের আসল দৃষ্টিভঙ্গি। যা তাদের নির্বাচনী ইশতেহারের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ইশতেহারের বক্তব্য যে ভোটের মাঠে জনগণকে ধোকা দেওয়ার জন্য শুধু তাদের  ফাঁকা বুলি তা প্রমাণ করে দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে তারা দেশের এবং দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করার জন্য রাজাকার, আলবদর,আল সামস্ বাহিনী গড়ে তুলেছিল। নারীদের গণিমতের মাল বলে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্পে পাঠিয়েছিল। আর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের হত্যায় সহযোগিতা করেছিল। দেশ এবং নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গী তাদের  এখনও একই রয়েছে। নারী শুধু ঘরের ভেতরে থাকা পুরুষের ভোগ্যবস্তু! সেকারণে তারা নারী ঘরে সময় দিলে সম্মানিত করার কথা বলেন, কর্মঘন্টা কমিয়ে ৫ ঘন্টায় কমানোর  আশ্বাস দেন, ডাকসু আগে বেশ্যাখানা ছিল বলার দুঃসাহস দেখান তাদের বরগুনায় নেতা,  নারী তাদের দলের প্রধান  হওয়ার যোগ্য না বলেন। সর্বোপরি জানিয়ে দিলেন কর্মের জন্য বাইরে বের হওয়া নারীর জীবন পতিতাবৃত্তির আরেক রূপ! তাদের দলের নারীরা আবার বলে দিলেন তারা এগুলো মেনেই দল করছেন! এরপরও তারা দেশের ৫১ শতাংশ নারীর সমর্থন প্রত্যাশা করেন কীভাবে? নির্বাচনে তাদের কাছে ভোট চাইবেন কোন মুখে? নেতৃবৃন্দ আরোও বলেন, জামায়াতের নেতারা সবসময় নারীদের মা বোন আর তাঁদের সম্মানের কথা বলেন। এর মধ্য দিয়ে বোঝা যায় নারীদের স্বাধীন অস্তিত্ব তারা স্বীকার করেন না। তাঁদের দেয়া এই তথাকথিত সম্মানের জন্য নারীরা অপেক্ষমান নয়। নারীরা শুধু সম্মান নয়, নারীরা চায় মর্যাদা,  অধিকার।’

নেতৃবৃন্দ বলেন প্রশ্ন তুলেন, ‘ কর্মজীবি নারীরা মানসিকভাবে ও অর্থনৈতিকভাবে সাবলম্বী হন। তারা নিজের, সন্তান ও পরিবারের দায়িত্ব নেন। এর ফলে পুরুষের একক আধিপত্য কমে আসে বলেই কি জামায়াতের এত বিরোধিতা? নারীর মতামত এবং শক্তিকে এত ভয় কেন

নেতৃবৃন্দ আরও বলেন, নারীর কর্মক্ষেত্র নিরাপদ নয় এই সহজ সত্যি কথার বিপরীতে বক্তব্য হওয়ার কথা ছিল কর্মক্ষেত্র নিরাপদ করার জন্য কি উদ্যোগ নেয়া যেতে পারে। কিন্তু তারা সবসময়ই প্রগতির বিরুদ্ধে হাঁটবেন। তাই তারা ঘরে থাকার আয়োজন নিশ্চিত করার চেষ্টা করছেন। নারী তাদের কাছে ভোগ্যবস্তু ছাড়া আর কিছুই না। এই নারী বিদ্বেষী বক্তব্যের জন্য  জামায়াত আমিরের প্রার্থীতা বাতিল করা প্রয়োজন।’

নেতৃবৃন্দ আরো বলেন, স্বাধীন দেশে যারা ক্ষমতায় এসেছে তারাই এই স্বাধীনতাবিরোধী রাজাকারদের পৃষ্ঠপোষকতা করেছে বিভিন্নভাবে। এখনও অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় থেকে গলাবাজি করার সাহস দেখাচ্ছে। দেশের জনগণ ও নারীসমাজের প্রতি আহ্বান এদেরকে আবারও চিনে নিন। এরা আপনার এবং গণতন্ত্রের তথা দেশ ও জাতির  শত্রু। এদের মধ্যযুগীয় চিন্তাকে পরাজিত করতে বাম প্রগতিশীল গণতান্ত্রিক চিন্তাকে শক্তিশালী করুন। নির্বাচনে এদের বয়কট করুন।

Abdur Rajjak

Abdur Rajjak

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বানিয়াচং ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. সাবাজ আলী

বানিয়াচং ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. সাবাজ আলী

June 9, 2026
রংপুরে পুলিশের সহায়তায় গরু চুরি বন্ধ হয়েছে

রংপুরে পুলিশের সহায়তায় গরু চুরি বন্ধ হয়েছে

November 24, 2025
শেরপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমির ভাড়া না দিয়ে ভাড়াটিয়া জমির মালিকানা দাবি

শেরপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমির ভাড়া না দিয়ে ভাড়াটিয়া জমির মালিকানা দাবি

June 22, 2026
ঢাকা প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

March 14, 2026

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
মিঠাপুকুরে সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর থানায় মামলা

মিঠাপুকুরে সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর থানায় মামলা

July 21, 2026
মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত

মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত

July 20, 2026
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

June 24, 2026
রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষায় আটক ৬

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষায় আটক ৬

June 24, 2026

Recent News

Somoyer Unnon Songbad News Agency.

Contuct With Us: 01766010676

12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • কৃষি
  • খেলাধুলা
  • জাতীয়
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • মফস্বল সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • সকল সংবাদ
  • সম্পাদকীয়
  • হোম

সর্বশেষ সংবাদ

মিঠাপুকুরে সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর থানায় মামলা

মিঠাপুকুরে সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর থানায় মামলা

July 21, 2026
মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত

মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত

July 20, 2026

© 2024 SUS News Agency - Somoyer Unnon Songbad News Agency by IT Farm Bangladesh.

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2024 SUS News Agency - Somoyer Unnon Songbad News Agency by IT Farm Bangladesh.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist