শোষণ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানো এবং ভোটের লড়াইকে নীতির লড়াইয়ে পরিণত করার শ্লোগানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ এর ঢাকা নগরের মই মার্কার প্রার্থীদের সাথে নিয়ে (ঢাকা-৩ মজিবুর হাওলাদার, ঢাকা-৪ জাকির হোসেন, ঢাকা- ১৩ খালেকুজ্জামান লিপন, ঢাকা-১৮ সৈয়দ হারুন অর রশীদ) আজ সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

ঢাকা ১৩ আসনের মই মার্কার প্রার্থী খালেকুজ্জামান দুপুর ২ টায় রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। উপস্থিত ছিলেন ঢাকা – ১৩ আসনের মই মার্কার প্রার্থী খালেকুজ্জামান লিপন, বাসদ নেতা কামরুজ্জামান খোকন, বাসদ মোহাম্মদ পুর এর সদস্য সচিব অ্যাড. ফারুখ হোসেন, আলমগীর পাটোয়ারী, সিপিবি নেতা নুরুজ্জামান প্রমুখ। পরবর্তীতে ইকবাল রোড, জাকির হোসেন রোড, লালমাটিয়া, নজরুল ইসলাম রোড এলাকায় গণসংযোগ করা হয়। গণসংযোগে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন সিপিবি নেতা নিমাই গাঙ্গুলি, মাহবুব আলম, নুরুজ্জামান, ইকবাল হোসেন প্রমুখ। গণ সংয়োগ কালে শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী করতে এবং দেশ, জনগণ এবং দেশের সম্পদ রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুক্তফ্রন্টের প্রার্থীদের বিজয়ী করার জন্য আহবান জানানো হয়। গণ সংয়োগ কালে অনুষ্ঠিত পথ সভায় মই মার্কার প্রার্থী খালেকুজ্জামান লিপন এলাকার প্রতিটি উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়ার প্রতিটি ধাপে এলাকার জনগণকে যুক্ত করার প্রতিশ্রুতি দেন।
ঢাকা-৪ আসনের মই মার্কার প্রার্থী জাকির হোসেন শ্যামপুর শিল্প এলাকায় শ্রমিক ও এলাকাবাসীর সাথে গণসংয়োগ করেন। গণসংযোগ কালে প্রার্থী শ্যামপুর শিল্প এলাকার রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি শ্রমজীবীদের সার্বিক জীবনমানের উন্নয়নের আন্দোলন কে শক্তিশালী করার জন্য মই মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
ঢাকা-৩ আসনের প্রার্থী মজিবুর হাওলাদার জিনজিরা ইউনিয়নে এবং ঢাকা-১৮ আসনের প্রার্থী সৈয়দ হারুন অর রশিদ খিলক্ষেত এলাকায় গণসংযোগ করেন।













