সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
No Result
View All Result
  • Login
  • Register
SUS News Agency
Advertisement
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ / ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ / রাত ৩:৫৭
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
SUS News Agency
No Result
View All Result
Home জাতীয়

আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই

Abdur Rajjak by Abdur Rajjak
ডিসেম্বর ৫, ২০২৫
in জাতীয়
0
আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
  • আব্দুল হালিম, সহ সম্পাদক:
    আন্দোলনরত ৮ দলের পূর্ব ঘোষিত বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে আজ ০৫ই ডিসেম্বর বেলা ২টায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
    জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ।
    সকাল থেকেই নগরীর ঐতিহাসিক লালদীঘির ময়দানে মিছিলে মিছিলে জড়ো হতে থাকেন ৮ দলের নেতাকর্মী ও নগরবাসী। পরে দুপুর পৌণে ২টা থেকে শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। বক্তাদের বক্তব্যের সময় নেতাকর্মীরা পাঁচদফা দাবি নিয়ে স্লোগান দেন।
    প্রধান অতিথি ডা. শফিকুর রহমান বলেন, তারা শুধু নিজেদের উন্নয়ন করেছিল। তারা দেশের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। শাপলা চত্বরে অসংখ্য আলেম-
    উলামা ও মাদ্রাসা ছাত্রকে হত্যা করে কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিল ওরা (আলেম-উলামা ও মাদ্রাসা ছাত্র) গায়ে রঙ লাগিয়ে শুয়ে ছিল। আমীরে জামায়াত বলেন, তারা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল, আবার রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে।
    তিনি বলেন, তারা দেশের সবকিছু ধ্বংস দিয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি। ফ্যাসিবাদকে নতুন করে আর দাঁড়াতে দেয়া হবে না।
    ৫ আগস্ট বিপ্লবের পরদিন থেকে একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, দুর্নীতি অব্যাহত আছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে; প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছে।
    আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এই ঐক্য আমাদেরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। প্রয়োজনে আবারও ৫ আগস্ট সংঘটিত হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
    সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামনুল হক বলেন, বাংলাদেশ গরীব দুঃখী মেহনতি মানুষের রক্তে গড়া। বনেদিদের বাংলাদেশ আর থাকবে না। অনেক দল থেকে আসন সমঝোতার অফার দেয়া হয়েছিল। আমরা বাংলাদেশের অধিকার মালিকানা কায়েম করতে চাই। ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। পুঁজিবাদী অর্থব্যবস্থার কবর রচনা করে আল্লাহর আইনের ব্যবস্থা রচনা করা হবে।
    মামুনুল হক বলেন, দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের বাক্স ভরতে হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে তার দায় নিতে হবে। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
    সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ব্রিটিশ এই দেশ থেকে চলে গেলেও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেও বৈষম্য দূর হয়নি। সেই থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা শাসক ছিল তারা বৈষম্য থেকে মুক্তি দিতে পারেনি। তাই ৫ আগস্টের আন্দোলনে হাজার হাজার জীবনের বিনিময়েও মানুষ মুক্তি পায়নি। আগামীতে আবারও চাঁদাবাজ, জালেমদের বিরুদ্ধে আন্দোলন হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে বৈষম্য থাকবে না। কেউ দশ তলায় কেউ নিচতলায় থাকবে- সেটা আর হবে না।

    জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটি এম আজহারুল ইসলাম বলেন, আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে চট্টগ্রামকে ইসলামের ঘাঁটি বানাই। চট্টগ্রামের মাটি ইসলামের ঘাঁটি। ৮ দলের এই শক্তি ক্ষমতায় গেলে আপনারই দেশ শাসন করবেন। কারও দাদার শক্তিতে এ দেশ আর চলবে না।
    ৮ দলের প্রধানদের মধ্যে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান।
    সমাবেশে ৮ দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির আলহাজ, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্সি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আলাউল্লাহ আমিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব আল্লামা মুফতি মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আলী উসমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, খেলাফত মজসিলের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি রেজাউল করিম আবরার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ জান্নাতুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি এডভোকেট আব্দুল মোতালেব, জাতীয় গণতান্ত্রিক পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মুজাফফর মোহাম্মদ আনাছ, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আমির মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী সভাপতি অধ্যাপক খুরশিদ আলম ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর আমির মাওলানা জিয়াউল হোসাইন
    আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির মুহাম্মদ আলাউদ্দীন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহম্মদ আনোয়ারী, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন,চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক এডভোকেট জোবায়ের মাহমুদ প্রমুখ।

Abdur Rajjak

Abdur Rajjak

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
রংপুরে পুলিশের সহায়তায় গরু চুরি বন্ধ হয়েছে

রংপুরে পুলিশের সহায়তায় গরু চুরি বন্ধ হয়েছে

নভেম্বর ২৪, ২০২৫
ঢাকা প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৪, ২০২৬
ডিআইজি ও এসপির মিঠাপুকুর থানা পরিদর্শন

ডিআইজি ও এসপির মিঠাপুকুর থানা পরিদর্শন

জানুয়ারি ১৪, ২০২৬
বাংলাদেশ তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর মৃত্য

বাংলাদেশ তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর মৃত্য

নভেম্বর ২৯, ২০২৫

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
প্রাণ বঙ্গ মিলাস্ লিঃ এর ধান প্রদর্শনী ক্ষেত পরিদর্শন

প্রাণ বঙ্গ মিলাস্ লিঃ এর ধান প্রদর্শনী ক্ষেত পরিদর্শন

এপ্রিল ২৫, ২০২৬
সুস্বাস্থ্য নিশ্চিতকরণে  আটোয়ারীতে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী

সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আটোয়ারীতে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী

এপ্রিল ২৫, ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের  উৎপাদন বন্ধ,  বিপুল পরিমাণ কয়লার মজুদ নিয়ে বিপাকে  কয়লা খনি কর্তৃপক্ষ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ, বিপুল পরিমাণ কয়লার মজুদ নিয়ে বিপাকে কয়লা খনি কর্তৃপক্ষ

এপ্রিল ২৫, ২০২৬
ডেমরা থানা এলাকায় ভূমিদস্যুর রমজান মাস্টার কর্তৃক অবৈধভাবে জমি দখলের চেষ্টা

ডেমরা থানা এলাকায় ভূমিদস্যুর রমজান মাস্টার কর্তৃক অবৈধভাবে জমি দখলের চেষ্টা

এপ্রিল ২৩, ২০২৬

Recent News

Somoyer Unnon Songbad News Agency.

Contuct With Us: 01766010676

12 DIT Extention Road, Alam Tower (8th Floor), Motijheel C/A, Dhaka-1000.

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • কৃষি
  • খেলাধুলা
  • জাতীয়
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • মফস্বল সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • সকল সংবাদ
  • সম্পাদকীয়
  • হোম

সর্বশেষ সংবাদ

প্রাণ বঙ্গ মিলাস্ লিঃ এর ধান প্রদর্শনী ক্ষেত পরিদর্শন

প্রাণ বঙ্গ মিলাস্ লিঃ এর ধান প্রদর্শনী ক্ষেত পরিদর্শন

এপ্রিল ২৫, ২০২৬
সুস্বাস্থ্য নিশ্চিতকরণে  আটোয়ারীতে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী

সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আটোয়ারীতে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী

এপ্রিল ২৫, ২০২৬

© 2024 SUS News Agency - Somoyer Unnon Songbad News Agency by IT Farm Bangladesh.

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • মফস্বল সংবাদ
  • তথ্য-প্রযুক্তি
  • বিনোদন
  • শিক্ষা
  • কৃষি
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2024 SUS News Agency - Somoyer Unnon Songbad News Agency by IT Farm Bangladesh.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist