রাসুল সাঃ মাটির না নুরের তৈরি এ নিয়ে আমাদের সমাজে আলেমগনের দুই ধরনের মত রয়েছে।
আসুন দেখি আল কুরআন কি বলে। কুরআনের আল রুম ৩০ নং সুরার ২০ নং আয়াতে আল্লাহ বলেন
” তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে পরেছ”।
এই একটা আয়াতেই প্রমান হয়ে যায় রাসুল সাঃ মাটির না নুরের।
সুরা আল বাকারার ২১৩নং আয়াতে আল্লাহ বলেন,
“মানব জাতি একই সম্প্রদায়ভুক্ত ছিল; অতঃপর আল্লাহ সুসংবাদ বাহক ও ভয় প্রদর্শক রূপে নাবীগণকে প্রেরণ করলেন এবং তিনি তাদের সাথে সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করলেন যেন (ঐ কিতাব) তাদের মতভেদের বিষয়গুলি সম্বন্ধে মীমাংসা করে দেয়, অথচ যারা কিতাব প্রাপ্ত হয়েছিল, স্পষ্ট নিদর্শনসমূহ তাদের নিকট সমাগত হওয়ার পর, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ বশতঃ তারা সেই কিতাবকে নিয়ে মতভেদ ঘটিয়ে বসলো, বিশ্বাস স্থাপনকারীরা যে বিষয়ে ভিন্ন মত পোষণ করত আল্লাহ নিজ অনুগ্রহে সেই বিষয়ে তাদেরকে সত্য পথে পরিচালিত করেন। আল্লাহর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন”।
তাঁর মানে আমরা যে ভুল পথে পরিচালিত হচ্ছি তা শুধু মাত্র আলেমদের হিংসার কারণে।













