মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মোটর
সাইকেলের ধাক্কায় আপেল (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে)
বিকেল প্রায় ৬ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর ( শিমুলতলা) এলাকায়
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আপেল(৪) উপজেলার গোবিন্দপুর (শিমুলতলা)
গ্রামের রাজু মিয়া’র ছেলে। স্থানীয়রা জানান, শিমুলতলা এলাকার মোঃ নূর ই আলম এর
বসতবাড়ীর সংলগ্ন মাঠে খেলাধুলা শেষে দৌড়ে রাস্তা পাড় হচ্ছিল অবুঝ শিশু আপন। এ
সময় রুহিয়া হতে আটোয়ারীর দিকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত মোটর সাইকেল
চালক শিশুটিকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। ফলে শিশু আপন মাথা ও বুকে গুরুতর
আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, খবর পেয়ে আটোয়ারী
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত
অভিযোগ পাওয়া যায়নি। তবে থানা পুলিশ ও পরিবারের পক্ষ থেকে ঘাতক মোটর সাইকেল
চালককে সনাক্ত করতে বিভিন্ন কৌশলে চেষ্টা চালানো হচ্ছে।
অপরদিকে পঞ্চগড়ের আটোয়ারীতে বিষাক্ত
গ্যাস ট্যাবলেট খেয়ে মোঃ বেলাল হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু
হয়েছে।কিশোর বেলাল হোসেন উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া
(বালাপাড়া) গ্রামের মোঃ দুলাল হোসেনের পুত্র। প্রতিবেশীদের ভাষ্য মতে, মোঃ বেলাল
হোসেন (১৪) মানসিকভাবে অসুস্থ্য। তার পিতা তাকে লেখাপড়া ও কর্মে মনোনিবেশ করার
জন্য তাগিদ দিলে সে তা উপেক্ষা করতো। কিশোর বেলাল তার পিতার প্রতি অভিমান করে গত
শুক্রবার (১৫ই মে) রাত প্রায় ৮টার সময় তার শয়নকক্ষে পরিবারের সদস্যদের অগোচরে বিষাক্ত গ্যাস
ট্যাবলেট খেয়ে গন্ধযুক্ত বমি করে। এ সময় তার দাদী টের পেয়ে বমির কারণ জানতে চাইলে
গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা স্বীকার করে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে
তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক বেলালের
শারীরিক অবস্থা পর্যবেক্ষণপূর্বক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত
চিকিৎসার জন্য দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। শনিবার (১৬
মে) সকাল সাড়ে ৯ টার সময় সেখানে চিকিৎসারত অবস্থায় কিশোর বেলাল মৃত্যুবরণ করে।
এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, কিশোর
বেলাল হোসেনের লাশ ময়না তদন্ত হয়েছে। আটোয়ারী থানায় একটি ইউডি মামলা রুজু
করা হয়েছে।













