মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের
আটোয়ারীতে দোয়া মাহফিলের মধ্যদিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি
মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিকের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী
প্রচারণা শুরু করলেন। উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর
রহমান জাহেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম
দুলাল ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতার
যৌথ সঞ্চালনায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার মহিলা
কলেজ সংলগ্ন মোঃ আবুল কালাম আজাদের মিল-চাতাল মাঠে অনুষ্ঠিত
দোয়া মাহফিল শেষে একটি বর্ণাঢ্য নির্বাচনী শোভাযাত্রা বের করে
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামলো দলটি। এতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও স্পীকার বর্ষিয়ান
রাজনীতিবীদ ব্যারিষ্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকারের যোগ্য উত্তরসূরী
মহান জাতীয় সংসদের পঞ্চগড়-১ আসন থেকে ধানের শীষ মনোনীত
প্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন জিয়া
পরিষদ, দিনাজপুরের সভাপতি এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, একই প্রতিষ্ঠানের শিক্ষক
কৃষিবিদ ডঃ সাইফুল হুদা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
মির্জা নুরুল ইসলাম হেলাল ও মোঃ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি’র
সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর
রহমান(আব্দার), সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা,
সাবেক সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক
সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল্যাহেল বাকী, মোঃ মতিয়ার
রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম ও মোঃ বদিউজ্জামান
মানিক, সদস্য মোঃ শাহাদাত হোসেন সাজ্জাদ এবং জেলা যুবদলের
আহবায়ক মোঃ নুরুজ্জামান বাবু।
অনুষ্ঠিত দোয়া মাহফিল সফল করতে আরো যিনারা অক্লান্ত পরিশ্রম
করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য- উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক
মোঃ মজনুল ইসলাম নয়ন, যুগ্ন আহবায়ক মোঃ আজহারুল ইসলাম ও
মোঃ মকবুলার রহমান মুকুল, সাবেক ছাত্রনেতা সায়মন আক্তার সুমন ও
মোঃ আব্দুর রহিম রিপন, মোঃ মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক
মোঃ রাসেল ইসলাম ও সদস্য সচীব মোঃ বজলার রহমান সুমন প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ
সোলাইমান আলী।













